ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে ঈশায়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ২০:৩০, ২৭ জুলাই ২০২৬

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে ঈশায়া

ঈশায়া তাহসিন চুক্তিবদ্ধ হয়েছেন

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঈশায়া তাহসিন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল প্রমোশনাল পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট ম্যানেজমেন্ট ও ব্র্যান্ড অ্যাক্টিভেশন প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ এবং ঈশায়া তাহসিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে রয়েছে গাজী টেলিভিশন (GTV), যা প্রতিযোগিতাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন, বিশেষ অনুষ্ঠান এবং সম্প্রচার কার্যক্রমে অংশীদার হিসেবে যুক্ত থাকবে।

চুক্তি অনুযায়ী, ঈশায়া তাহসিন মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের ব্র্যান্ড প্রচারণা, ডিজিটাল ক্যাম্পেইন, জনসংযোগ কার্যক্রম, গণমাধ্যমে উপস্থাপনাসহ বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি তিনি প্রতিযোগীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি এবং গণমাধ্যমে কার্যকর যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করবেন। চুক্তিতে ইমেকার্স বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর, কর্পোরেট অ্যাফেয়ার্স নূর সিবা এবং অপর পক্ষে স্বাক্ষর করেন ঈশায়া তাহসিন।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক মানের অসংখ্য সফল আয়োজনের মাধ্যমে দেশের ইভেন্ট ইন্ডাস্ট্রিতে বিশেষ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অতীতে আরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কাক্কার লাইভ ইন ঢাকা, শ্রেয়া ঘোষাল লাইভ ইন ঢাকা, বাংলাদেশ–নেপাল ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপাল-সহ একাধিক আন্তর্জাতিক মানের মর্যাদাপূর্ণ অনুষ্ঠান সফলভাবে আয়োজন করেছে।

বর্তমানে ইমেকার্স বাংলাদেশ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল-এর বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজির জাতীয় আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। বিশ্বমানের এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি, মেধা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।

ইমেকার্স বাংলাদেশের ডিরেক্টর, কর্পোরেট অ্যাফেয়ার্স নূর সিবা বলেন, “ঈশায়া তাহসিনের মতো জনপ্রিয় ও প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সারের সম্পৃক্ততা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে গাজী টেলিভিশন (GTV)-এর মতো একটি শক্তিশালী সম্প্রচার অংশীদারের সম্পৃক্ততা প্রতিযোগিতাটিকে দেশের কোটি দর্শকের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব বাংলাদেশের তরুণীদের মধ্যে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্ম নিয়ে আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি করবে।”

সংশ্লিষ্টদের মতে, ঈশায়া তাহসিনকে অফিসিয়াল প্রমোশনাল পার্টনার এবং গাজী টেলিভিশন (GTV)-কে অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত হওয়া মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ ২০২৬-এর ব্র্যান্ডিং, জনসম্পৃক্ততা, ডিজিটাল প্রচারণা এবং টেলিভিশন সম্প্রচারকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা এক্সপ্রেস/ এমআরএইচ

আরও পড়ুন