ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:৩৫, ২৩ অক্টোবর ২০২৬

নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপ

ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে বাজারটিতে যান নেতানিয়াহু। এ সময় তাঁর গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পরপরই নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। তাঁরা বোতলটি কে নিক্ষেপ করেছেন, তা শনাক্ত করার চেষ্টা করেন।

তবে এ ঘটনায় বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন