ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন হামলার ঝুঁকি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৫, ২১ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যের ১২ দেশে মার্কিন হামলার ঝুঁকি

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও প্রতিষ্ঠানে সম্ভাব্য হামলার ঝুঁকির কথা উল্লেখ করে বিরল এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

দেশগুলো হলো ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান।

সোমবার (১৯ অক্টোবর) মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করে। এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকিতে ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং ভ্রমণব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। ১২টি দেশের জন্য জারি করা এ সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সংঘাত দ্রুত ওই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে নাগরিকদের আগেভাগেই জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র বা আমেরিকানদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানও রয়েছে।

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জটিল নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালাচ্ছে। এতে সাধারণ মানুষ হতাহত হচ্ছেন এবং ভ্রমণব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার দেশটিতে থাকা নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় গণমাধ্যমের খবরের দিকে নজর রাখতে আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিক্ষোভ ও বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, কাতার এয়ারওয়েজ সোমবার ঘোষণা করেছে, ২৪ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী এবং সেখান থেকে আসা ফ্লাইটগুলো স্থগিত থাকবে। পাশাপাশি জেদ্দাগামী ফ্লাইটের সংখ্যা প্রতিদিন সাতটি থেকে কমিয়ে চারটি করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন