ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮

যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২, ১১ আগস্ট ২০২৬

যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব

ছবি: ঢাকা এক্সপ্রেস

এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় যশোরের সাংবাদিক পরিবারের সন্তানদের বেশ কয়েকজন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। তারা জানিয়েছে তাদের ভবিষ্যত পরিকল্পনা ও কে কি হতে চান। এদিকে সন্তানদের এমন সাফল্যে আনন্দিত তাদের পরিবার ও স্বজনেরা।

জিহান আন নুর রাকিব

বিএএফ শাহীন কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে জিহান আন নুর রকিব। ভবিষ্যতে সে আর্কিটেক্ট হতে চায়।

প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য এবং দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার রকিব হোসেন স্বপন ও ব্যাংকার মনিকা পারভীন চৌধুরীর একমাত্র ছেলে জিহান। সে সবার দোয়া প্রার্থী।

সাদিয়া মেহেজাবিন

যশোর ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, যশোর ক্যান্টনমেন্টের শিক্ষার্থী কাজী সাদিয়া মেহেজাবিন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

তিনি যশোর প্রেসক্লাবের সদস্য কাজী এ এন এম নুরূজ্জামানের মেয়ে। তার মা সেলিনা আক্তার সরকারি চাকরিজীবী।

সাদিয়া বলেন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা করে চিকিৎসক হতে চান। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

তার সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

সাবিদুর রেজা খান

সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য আবিদুর রেজা খান ও গৃহবধূ নাজমুন নাহারের ছেলে সাবিদুর রেজা খান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

সে যশোর জিলা স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়।

সাবিদুর জানায়, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে চায়। একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার স্বপ্ন। এ লক্ষ্য অর্জনে সে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

মোছা. মুসলিমা আমিন

সেবাসংঘ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মোছা. মুসলিমা আমিন ৪.৭৮ পেয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য রুহুল আমিন ও গৃহবধূ নূরজাহানের মেয়ে মুসলিমা ভবিষ্যতে মানুষের সেবা করতে চায়। সে সবার দোয়া প্রার্থী।

মোস্তানূর রহমান সাক্ষর

যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগ অংশ নিয়ে এবার এসএসসি পরীক্ষায় মোস্তানূর রহমান সাক্ষর সন্তোষজনক ফলাফল লাভ করেছে। তার প্রাপ্ত জিপিএ-এ। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা ও নূরজাহান আরা নীতির ছেলে সাক্ষর ভবিষ্যতে মানুষ হতে চায়। সে সবার দোয়া প্রার্থী। 

সরণি সাদিয়া শবনম সরণি

যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সাদিয়া শবনম সরণি। সে সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয় ও মরহুমা শামীমা আক্তার স্বপ্নার মেয়ে।

সরণির বাবা শহিদ জয় জানান, গত ৩০ ডিসেম্বর সরণির মা মারা যান। মায়ের স্নেহ-ছায়া হারানোর কষ্ট বুকে নিয়েও পড়াশোনা চালিয়ে গেছে সরণি।

এ কঠিন সময়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, আত্মীয়-স্বজন ও গুরুজনদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সরণির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বাবা।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন