ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

শাবিপ্রবিতে সাংবাদিকদের এআই ও অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৬

শাবিপ্রবিতে সাংবাদিকদের এআই ও অনুসন্ধানী সাংবাদিকতা কর্মশালা

ছবি : সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে ‘এমপাওয়ারিং ক্যাম্পাস জার্নালিস্ট : এআই, ডেটা-ড্রাইভেন ইনভেস্টিগেশন, ফিচার রাইটিং অ্যান্ড ডিজিটাল এথিকস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার লেখা ও ডিজিটাল নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। তাই তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার।

দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আল জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মউদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।

কর্মশালায় শাবিপ্রবিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন