ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২২, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের কার্ড ইস্যুর সফটওয়্যার তৈরি করবে ইসি

ফাইল ছবি

নির্বাচনি দায়িত্ব পালনে সাংবাদিকদের কার্ড ইস্যু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার তৈরি করবে সংস্থাটি।

এ লক্ষ্যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন (এসআরএস) প্রণয়ন করা হবে। এ জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে ইসি।

বৃহস্পতিবার বিষয়টি জানান ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার।

ইসি সচিব আখতার আহমেদ কমিটি গঠন করে আদেশ জারি করেছেন। এতে অনলাইন নিবন্ধন থেকে কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ে সুপারিশ করতে বলা হয়েছে।

সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যু করা হবে। সফটওয়্যার তৈরির অংশ হিসেবেই এসআরএস প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব সামসুল আলমকে। সদস্য হিসেবে আছেন জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার।

এ ছাড়া কমিটিতে রয়েছেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল। সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাও কমিটিতে আছেন।

তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। ইসির কর্মকর্তারাও এই কমিটির সদস্য।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন