শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৩, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৪৭, ১৪ অক্টোবর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর ১০ মিনিট পর, সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকা এক্সপ্রেস/এসএস