ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

২৯ আশ্বিন ১৪৩৩, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:২৭, ১৪ অক্টোবর ২০২৬

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারসহ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন এ জানাজায়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা হয়।

এসময় সালাহউদ্দিন আহমদের জীবন ও রাজনৈতিক অবদানকে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হয়।

পুরাণ ঢাকায় বিএনপির রাজনীতি করে জনপ্রিয়তা পাওয়া ঢাকা-৪ আসনের সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার মধ্যে দিয়ে।

এমপি থাকাকালে ডাক ও টেলিযোগাযোগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতেও দায়িত্ব পালন করেছেন বিএনপির এ নেতা। রাজধানীতে বিএনপির এমন সংগঠকের বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকারসহ বিএনপি নেতারা।

বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদকের প্রয়াণে দলের প্রতি তার নিষ্ঠার কথা স্মরণ করেন রাজনৈতিক সহকর্মীরা। এসময় পিতা সালাহউদ্দিন আহমদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন