ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৮ কার্তিক ১৪৩৩, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিশুদের সুস্থ-সুন্দর জীবন গড়তে বাগেরহাটে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩:৫৪, ২৪ আগস্ট ২০২৬

শিশুদের সুস্থ-সুন্দর জীবন গড়তে বাগেরহাটে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ

ছবি: ঢাকা এক্সপ্রেস

“লেখাপড়ার সাথে খেলাধুলা করি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বাগেরহাট শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালামের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

এ সময় বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম. এ. সালাম বলেন, শিশুদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠানে মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, শিশুদের সুস্থ-সুন্দর জীবন গঠন, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও সমাজের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন