শিরোনাম
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৯, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
নিহত বীরু মণ্ডল লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি কামালপুর গ্রামের বাসিন্দা এবং আবুল মণ্ডলের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বীরু মণ্ডলের সঙ্গে তার চাচাতো ভাই জহুরুল মণ্ডলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি থেকে মঙ্গলবার রাতে ইটভাটার কাজে ব্যবহারের জন্য মাটি কেটে নেন জহুরুল মণ্ডল। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার সকালে বীরু মণ্ডল তার লোকজনসহ জহুরুল মণ্ডলের বাড়িতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে জহুরুল মণ্ডল ও তার ছেলে ঘর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়ে চলে যেতে বলেন। পরে তারা বীরু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএইচ