শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩:০১, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৩:১৯, ১৫ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত
সনামধন্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইনফ্লুয়েন্সার খালেদ ফারহান এই প্রথম কোনো নাটকে প্রযোজনা করেছেন।
তরুণ নির্মাতা ফয়সাল খান শুভর পরিচালনায় নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মনোযোগ কেড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেলারটি অন্তর্জালে রিলিজ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। থ্রিলার ঘরানার এই নাটকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুকে।
পরিচালক ফয়সাল খান শুভ বলেন, গল্পটি আইডেন্টিটি ক্রাইসিস বা নিজের ভেতরকার সত্তাকে হারানোর গল্প। আমরা চেয়েছি দর্শকদের এমন একটি থ্রিলার উপহার দিতে, যা তাদের ভাবাবে এবং শেষ পর্যন্ত আটকে রাখবে। ভিজ্যুয়াল এবং কালার গ্রেডিংয়ের দিক থেকেও আমরা সিনেমাটিক ফিল দেওয়ার চেষ্টা করেছি।
ঈদুল ফিতরের আয়োজনে আগামী ২১ মার্চ ‘জলসা বাংলা’ ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে নাটকটি। এখন শুধু পুরো গল্পটি দেখার অপেক্ষা।
ঢাকা এক্সপ্রেস/আরআর