শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৩০, ১৪ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গাবরাখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল গাবরাখালী এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করছেন। সীমান্তের নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস