ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১০ অগ্রাহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

অনলাইনে প্রতারণার নতুন কৌশল

ইশরাত জাহান

প্রকাশ: ১২:০০, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:০১, ২৮ আগস্ট ২০২৬

অনলাইনে প্রতারণার নতুন কৌশল

ছবি: সংগৃহীত

অনলাইনে কেনাকাটা, মোবাইল ব্যাংকিং কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিদিনের জীবনের প্রায় সবকিছুই এখন ইন্টারনেটনির্ভর। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারণার নতুন নতুন কৌশল নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র।

আগে অপরিচিত নম্বর থেকে ফোন করে বিকাশের পিন বা ওটিপি জানতে চাওয়া ছিল প্রতারণার পরিচিত কৌশল। এখন প্রতারকেরা আরও কৌশলী। পরিচিত প্রতিষ্ঠানের নাম, লোগো কিংবা কর্মকর্তার পরিচয় ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিশ্বাসযোগ্য বার্তা ও ফোনকল। যেভাবে ফাঁদে ফেলছে প্রতারকেরা প্রথমে মোবাইলে আসে একটি এসএমএস বা মেসেজ। সেখানে বলা হয়—আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, পুরস্কার জিতেছেন, লেনদেন আটকে গেছে কিংবা একটি গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করতে হবে। এরপর দেওয়া হয় একটি লিংক। লিংকে প্রবেশ করলে অনেক সময় সেটি দেখতে হুবহু কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা জনপ্রিয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মতো মনে হয়। সেখানে নাম, মোবাইল নম্বর, কার্ডের তথ্য, পাসওয়ার্ড কিংবা ওটিপি দিতে বলা হয়। ব্যবহারকারী তথ্য দেওয়ার পরই প্রতারকদের হাতে চলে যেতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক তথ্য।

আরেক কৌশল ভুয়া কাস্টমার কেয়ার

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কিংবা অনলাইন শপের নাম লিখে সাহায্য চাইলে ভুয়া অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করতে পারে প্রতারকেরা। তারা নিজেদের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয় দিয়ে সমস্যা সমাধানের কথা বলে। এরপর পাঠানো হয় একটি লিংক অথবা কোনো অ্যাপ ইনস্টল করতে বলা হয়। এখান থেকেই শুরু হতে পারে বড় ধরনের বিপদ।

প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে

কোনো অপরিচিত লিংকে ক্লিক করার আগে সেটি যাচাই করুন। ফোনে কেউ ব্যাংক, বিকাশ, নগদ বা অন্য কোনো প্রতিষ্ঠানের পরিচয় দিলেও ওটিপি, পিন, পাসওয়ার্ড কিংবা কার্ডের গোপন তথ্য কাউকে দেওয়া যাবে না। কোনো প্রতিষ্ঠানকে টাকা পাঠানোর আগে তাদের অফিসিয়াল নম্বর বা ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন। সন্দেহজনক অ্যাপ ইনস্টল করা এবং অপরিচিত ব্যক্তিকে ফোনের রিমোট অ্যাক্সেস দেওয়াও এড়িয়ে চলতে হবে। কারণ অনলাইনে প্রতারণার সবচেয়ে বড় অস্ত্র প্রযুক্তি নয় আপনার বিশ্বাস। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই প্রতারকেরা তৈরি করছে একের পর এক নতুন ফাঁদ।

ঢাকা এক্সপ্রেস/ ই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন