শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৫, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২৬, ৪ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজ রোববারও এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে একই পরিমাণ স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুস জানায়, বুধবার সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
অপরিবর্তিত রুপার দাম
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
ঢাকা এক্সপ্রেস/এসআই