ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৫৪, ১০ অক্টোবর ২০২৬

স্বামী খুঁজতে গুগল ফরম, আবেদন ২৪০ পুরুষের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটের ৩৬ বছর বয়সী নারী অ্যারিন প্যাটারসন জীবনসঙ্গী খুঁজতে বেছে নিয়েছেন অভিনব পদ্ধতি। প্রচলিত ডেটিং অ্যাপের বদলে তিনি তৈরি করেছেন একটি গুগল ফরম। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটি শেয়ার করার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে এখন পর্যন্ত ২৪০ জনের বেশি পুরুষ আবেদন করেছেন।

অবিবাহিত অ্যারিন তার তৈরি ফরমটির নাম দিয়েছেন ‘হাজব্যান্ড অ্যাপ্লিকেশন’ বা ‘স্বামীর আবেদনপত্র’। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরমটির লিংক শেয়ার করার পাশাপাশি নিজের প্রোফাইলে সেটি পিন করে রেখেছেন তিনি।

প্যাটারসন জানান, প্রচলিত ডেটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে তাঁর মনে হয়েছে, সেখানে অনেক সময় নষ্ট হয়। তাই সম্ভাব্য জীবনসঙ্গীদের সম্পর্কে শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার জন্য নিজের মতো করে একটি আবেদনপত্র তৈরির সিদ্ধান্ত নেন। এতে অপ্রয়োজনীয় সময় ব্যয় কমানোর পাশাপাশি সম্পর্কের ব্যাপারে অনাগ্রহী ব্যক্তিদের সহজেই বাদ দেওয়া যাবে বলে আশা তার।

ফরমটিতে আগ্রহী পুরুষদের কাছে বেশ কিছু সরাসরি প্রশ্ন রাখা হয়েছে। তাদের পেশাগত লক্ষ্য, প্রতিদিনের জীবনযাপন, ব্যক্তিগত অভ্যাস ও সম্পর্ক নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা, বিয়ে সম্পর্কে ধারণা এবং পারিবারিক জীবন নিয়েও প্রশ্ন রয়েছে।

আবেদনকারীরা নিজেদের প্রত্যাশা এবং কোন বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারবেন না, তা-ও জানানোর সুযোগ পাচ্ছেন এই ফরমে।

প্যাটারসন ফরমে লিখেছেন, তিনি এমন একজন সুদর্শন, বুদ্ধিমান, দয়ালু, বিশ্বস্ত ও উদার পুরুষের সঙ্গে পরিচিত হতে চান, যিনি কফি পান কিংবা রাতের খাবারের জন্য দেখা করতে এবং ভালোভাবে কথাবার্তা বলতে আগ্রহী। এরপর সম্পর্কটি কোন দিকে এগোয়, তা দেখার জন্যও প্রস্তুত তিনি।

ফরমটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর উদ্যোগকে সাহসী ও অভিনব বলে প্রশংসা করেছেন। আবার কেউ জানিয়েছেন, তাঁরাও জীবনসঙ্গী খুঁজতে এমন পদ্ধতি অনুসরণ করতে চান।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন