ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ফেসবুকে বন্ধ হচ্ছে জনপ্রিয় ফিচার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:৩৮, ২১ অক্টোবর ২০২৬

ফেসবুকে বন্ধ হচ্ছে জনপ্রিয় ফিচার

ছবি: সংগৃহীত

ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে দর্শকসংখ্যা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ নামে নতুন মেট্রিক চালু করবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, এত দিন নির্দিষ্ট সময়ে কতটি আলাদা অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তা ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে পরিমাপ করা হতো। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না।

নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপ করা হবে। এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে বাণিজ্যিক পেজ পরিচালনা, প্রচারণা তদারকি এবং প্রচারমূলক কনটেন্টের সফলতা মূল্যায়নে।

সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের বিশ্লেষণ কৌশল সমন্বয় করতে হবে। ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবপদ্ধতিতে পার্থক্য থাকলে পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করাও জটিল হতে পারে।

এ কারণে পুরোনো প্রতিবেদন সংরক্ষণ এবং নতুন মেট্রিকের হিসাবপদ্ধতি সম্পর্কে আগেই জেনে নেওয়া জরুরি।

ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নে দর্শকসংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মেট্রিক পরিবর্তনের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য তাৎপর্যপূর্ণ।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন