ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, আতঙ্কে গ্রামবাসী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৬, ১৪ জুলাই ২০২৫

টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, আতঙ্কে গ্রামবাসী

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বসতঘর লক্ষ্য করে মুহুর্মুহু গুলি ছোড়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদক সংক্রান্ত বিরোধে দুই বাহিনীর মধ্যে এই ঘটনা ঘটে।

রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ হ্নীলা রঙ্গিখালী উলুচামারিতে এই ঘটনা ঘটে। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্নীলা রঙিখালীর আবুল আলম বাহিনী ও তার ছেলে মো. আফ্রিদির সঙ্গে একই এলাকার আরেক অস্ত্রধারী জালাল বাহিনীর মধ্যে মাদক সংক্রান্ত বিরোধ রয়েছে। মূলত এই ঘটনার জেরে রবিবার রাতে মো. আফ্রিদির বসতঘরে জালাল বাহিনীর প্রধান জালালের নেতৃত্বে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একের পর এক গুলির শব্দে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত রবিবার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গিখালী উলু চামারিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গোলাগুলির ঘটনা ঘটিয়েছে তা বিস্তারিত পাওয়া যায়নি। গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। বর্তমানে তাদেরকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন