ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

দিনাজপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৮, ৫ আগস্ট ২০২৫

দিনাজপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত

ছবি: ঢাকা এক্সপ্রেস

জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে দিনাজপুরে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা পৌনে ১২টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে শেষ হয়।

এর আগে ইনস্টিটিউট মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. মাহবুবুর রহমান ভুট্টো, দিনাজপুর সদর আসনের মনোনয়ন প্রার্থী এ্যাডভোকেট মাইনুল আলম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামীতে আর যেন কোন স্বৈরাচার বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন