শিরোনাম
অভয়নগর প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৪, ১৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৪:০৫, ১৪ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান (ই), বিপিএম-সেবা, বিএন এবং দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আমিরুল শেখ ওই গ্রামের খালেক শেখ ও রাহেলা খাতুনের ছেলে।
অভিযান চলাকালে তার বাড়ি থেকে চার রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার মালামালসহ দিঘলিয়া থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আমিরুলের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে