শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯:১৩, ১৭ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশে পাঠানো ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি হিসেবে দাবি করেছেন। তারা হলেন সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ছাত্তারকোনা গ্রামের ছাবির উদ্দিনের ছেলে আবু সিদ্দিক (৫০) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার সিতারামপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে রানু মোল্লা (৬০)। উভয়ের মধ্যে একজনের ডান পা হাঁটু পর্যন্ত পঙ্গু, আর অপরজনের ডান হাতের কবজি থেকে আঙুল কেটে গেছে।
তাদের ঠেলে পাঠানোর ঘটনা ঘটেছে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৫ নম্বরের কাছে, কোচবিহার রাজ্যের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের সদস্যদের দ্বারা। খবর পেয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহলদল তাদের সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে প্রধানপাড়া এলাকা থেকে আটক করে পরে থানা পুলিশে হস্তান্তর করে।
আটকরা জানিয়েছেন, তারা এক বছর আগে অবৈধভাবে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ছিলেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভারত থেকে ঠেলে পাঠানো দুই ব্যক্তিকে আমাদের নিকট হস্তান্তর করেছে বিজিবি। তাদের আত্মীয়স্বজনকে খোঁজার ব্যবস্থা করা হয়েছে। নাগরিকত্ব যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে