শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০:১৬, ২০ আগস্ট ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের জামবাড়ি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফুল ইসলাম আদিতমারী উপজেলার মৃত মারুফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় আরিফুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান মেলেনি। দুই দিন পর বুধবার দুপুরে সতী নদীতে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, সতী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে