শিরোনাম
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০:১৩, ২১ আগস্ট ২০২৫
বিদায় অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার । ছবি: ঢাকা এক্সপ্রেস
উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে পড়ালেখা করতে হবে, যাতে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশের দায়িত্ব নিতে পারো।
এ সময়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন এবং কলেজের কাজে সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাঈন উদ্দিন। এ সময় তিনি বিদায়ী অধ্যক্ষকে তাঁর গতিময় কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট মন্ত্রণালয়ের আদেশ তিনি উত্তরা সরকারি কলেজ, ঢাকা বদলি হন এবং কলেজের জেষ্ঠ্য প্রভাষক ( বাংলা ) মোহাম্মদ মাঈন উদ্দিনকে দায়িত্বভার হস্তান্তর করেন।
ঢাকা এক্সপ্রেস/ এসএ