ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

তিস্তা নদীতে ভেসে এল নবজাতকের মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০:৪১, ২১ আগস্ট ২০২৫

তিস্তা নদীতে ভেসে এল নবজাতকের মরদেহ

ভেসে এল নবজাতকের মরদেহ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক কন্যা নবজাতকের মরদেহ ভেসে এসেছে। বৃহস্পতিবার বিকালে পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা নদীতে একটি বাক্স ভেসে যেতে দেখেন। পরে এক যুবক নদীতে নেমে বাক্সটি খুলে দেখতে পান, পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে এলাকাবাসীর সহযোগিতায় নবজাতকটির মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দ্রুত হাতীবান্ধা থানাকে অবগত করেছেন। নবজাতকের ঠিক কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন