শিরোনাম
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:২৭, ২৬ আগস্ট ২০২৫
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি বলেন, পিআর পদ্ধতিটাই সবার জন্য কল্যাণকর। এ জন্যই আমরা জাতীয় নির্বাচন এই পদ্ধতিতে করার দাবি জানিয়েছি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেজাউল করিম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) এসএম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এসএম আহসান হাবীব এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিল।
বক্তারা বলেন, জুলাই চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে হবে। তারা আরও জানান, শহীদ পরিবারের পুনর্বাসন ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
ঢাকা এক্সপ্রেস/ইউকে