শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২০:২২, ২৯ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিএমডির আওতাধীন রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-লালমনিরহাট ১৩২ কেভি সঞ্চালন লাইনের অকোজো কন্ডাক্টর পরিবর্তন এবং ১৩২ কেভি লালমনিরহাট ক্ষতিগ্রস্ত কন্ডাক্টর মেরামতের কাজ করা হবে।
এই সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন দুটি জেলায় প্রায় ১২০ মেগাওয়াট লোডশেড হবে। পাশাপাশি রংপুর শহরে ৩৩ কেভি লালবাগ ফিডারের আওতাধীন এলাকায় প্রায় ২০ মেগাওয়াট লোডশেড হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সিস্টেমের নিরাপত্তার স্বার্থে এসব সংরক্ষণ কাজ করা জরুরি।
নেসকোর নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমান জানান, সংরক্ষণ কাজের কারণে কুড়িগ্রামের সাত উপজেলায় (জামালপুরের আওতাধীন রৌমারী ও রাজিবপুর বাদে) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে