শিরোনাম
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৫, ৩ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
স্থানীয়দের মতে, ষাটের দশকে এ খাল দিয়ে নৌকা চলাচল করত। কিন্তু বর্তমানে প্রভাবশালীরা প্রায় ২০ থেকে ২৫টি স্থানে খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা ও স্থাপনা নির্মাণ করেছেন। এর ফলে তিন ফসলি জমি এখন এক ফসলি হয়ে পড়েছে। কৃষকরা জমিতে ঠিকমতো ফলন পাচ্ছেন না, অনেক সময় নৌকা দিয়ে ধান কেটে আনতে হচ্ছে।

কোয়ারাগ এলাকায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাস, এর মধ্যে দুই শতাধিক পরিবার কৃষির ওপর নির্ভরশীল। তারা বলছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি নিজের স্বার্থে খাল ভরাট করে পুরো এলাকার মানুষকে দুর্ভোগে ফেলেছেন। জমি দখলসহ চলাচলের পথও সংকুচিত হয়ে গেছে। স্থানীয় কৃষক ও প্রবাসী বাসিন্দারা সরকারের কাছে খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন জানিয়েছেন, খাল দখল করে ভরাট করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হচ্ছে। তিন ফসলি জমি নষ্ট হয়ে এক ফসলি জমিতে পরিণত হয়েছে। এ অবস্থায় খালটি পুনঃখননের বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সঙ্গে আলোচনা চলছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, খাল দখলের বিষয়ে অভিযোগ পেলে শুনানি করে নির্দিষ্ট সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ে দখল না ছাড়লে প্রশাসন অভিযান চালিয়ে উচ্ছেদ করবে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে