ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি: এ্যানি 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩০, ৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৫

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি: এ্যানি 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ছবি: ঢাকা এক্সপ্রেস

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছরে গুম ও খুনের শিকার পরিবারের ত্যাগ কোনোভাবেই ভোলার নয়। শুধু স্বীকৃতি দিয়ে তাদের দায় শেষ হবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব পরিবারের পাশে দাঁড়াবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও রণাঙ্গনের শহীদদের স্মরণ করে এ্যানি বলেন, সামনে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ রয়েছে। ফ্যাসিবাদী শাসন যেন আর ফিরে না আসে, এজন্য সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান ও বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন