শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আযম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করতে কি আপনাদের ভালো লাগে? আমরা দেখেছি, ’৭১-এ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, প্রতারণা করেছিলেন। আমরা আপনাদের চিনি।
এ সময় তিনি আরো বলেন, পিআরের নামে এ্যানি চৌধুরীকে চন্দ্রগঞ্জে দেবেন নাকি ভালাগঞ্জে দেবেন—এটা আমরা জানি না। তবে আমরা চাই আমাদের নেতা, আমাদের সন্তান স্থানীয়ভাবে এমপি হোক। তাই কাল্পনিক পিআরের চিন্তা বাদ দিতে হবে।
সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু প্রমুখ।
ঢাকা এক্সপ্রেস/ইউকে