শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১১, ৭ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব-৮, র্যাব-১ ও র্যাব-১২-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাজিরার বড়কান্দি ইউনিয়নের ওমরদ্দিন মাদবর কান্দী এলাকায় খবির সরদার ও আলমাছ সরদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্থানীয় সরদারবাড়ি জামে মসজিদ কমিটি নিয়েও দ্বন্দ্ব দেখা দেয়।
এই সংঘাতের জেরে গত ২৬ আগস্ট রাতে খবির উদ্দিন সরদারকে (৫৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডোবায় ফেলে হত্যা করা হয়। তার বড় ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাছ সরদারসহ ১৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পাল্টা হিসেবে ২৮ আগস্ট রাতে নিখোঁজ আলমাছ সরদারের (৩২) অর্ধগলিত মরদেহ একটি পরিত্যক্ত ভিটায় মাটিচাপা অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলমাছের বোন লিপি বেগম বাদী হয়ে দানেশ সরদারসহ ২৫ জনের নাম উল্লেখ করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত খবির উদ্দিন সরদার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; তিনি বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কৃষকদল নেতা ছিলেন। অন্যদিকে আলমাছ সরদার বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। চাচা-ভাতিজার এই দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে