শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
মানববন্ধনে বক্তারা বলেন, মিলেনিয়াম হাসপাতালে ঘটানো হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর সন্ত্রাসী কায়দায় সংগঠিত এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও কর্মীরা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রধান বক্তা ছিলেন জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কবি রাজু হাসান। সহ-সভাপতি নুরুল হুদা এবং জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মানববন্ধনে অংশ নেন। তারা হামলার প্রতিবাদে আরো কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারিও দেন।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মিলেনিয়াম হাসপাতালে পিত্তথলির পাথরের অপারেশনের সময় সমসেরাবাদ এলাকার রৌশন আরা বেগমের মৃত্যু ঘটে। স্বজনরা অভিযোগ করেছেন, অপারেশনের সময় মৃত্যুর তথ্য গোপন রাখা হয় এবং অন্যত্র নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভ ও হামলা চালায়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে