ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

জাতীয় নির্বাচনে শঙ্কা নেই, আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২১:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে শঙ্কা নেই, আতঙ্ক সৃষ্টির চেষ্টা হচ্ছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিতভাবে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের জনগণ এই আবেগভিত্তিক প্রচেষ্টাকে সমর্থন করবে না এবং নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রবিবার রাতে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড়মাঠে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা জানান। তিনি আরো বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে। নির্যাতনের ভয়ে অনেকেই এলাকায় থাকতে পারেননি। এমন পরিস্থিতিতে সম্মেলন আয়োজনের কথা ভাবাও সম্ভব হয়নি।

তিনি জানান, এবার তরুণদের সঙ্গে নিয়ে সফল সম্মেলন আয়োজনের জন্য জেলা বিএনপি প্রস্তুতি নিয়েছে। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, যা জেলা বিএনপির জন্য বড় প্রাপ্তি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, এই সম্মেলন শুধু ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য নয়, পুরো দলের জন্য নতুন দিগন্তের সূচনা করবে। অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতারা ও স্থানীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন