শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন জেলার ২৩ জন ও ফেনীর ১ জন সাংবাদিককে অনুদানের চেক প্রদান করা হয়।
এম আব্দুল্লাহ বলেন, আমি দায়িত্ব নেওয়ার আগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একমাত্র কাজ ছিল চেক বিতরণ। দায়িত্ব নেওয়ার পর আমি নানা কার্যক্রম শুরু করেছি। সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা, আহতদের পাশে দাঁড়ানোসহ প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছি। গুরুতর অসুস্থ সাংবাদিকদের জন্য সর্বোচ্চ সহায়তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আর্থিকভাবে সীমাবদ্ধ সাংবাদিকদের জন্য রমজান মাসে প্রায় দেড় হাজার জনকে ইফতার ও উপহার দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করে আরো বলেন, পূর্ববর্তী ফ্যাসিস সরকার দায়িত্ব নেওয়ার আগে যেসব এলাকায় বিএনপি ও জাতীয়তাবাদী ধারা শক্তিশালী ছিল, সেখানে উন্নয়নের নামে মঞ্চ নাটক চললেও সাংবাদিকরা ছিলেন বঞ্চিত। লক্ষ্মীপুরসহ বৃহত্তর নোয়াখালীকে জাতীয়তাবাদী অধ্যুষিত এলাকা মনে করে এখানকার আবেদন সরাসরি ছুঁড়ে ফেলা হতো। এটি ছিলো সুস্পষ্ট অবিচার।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপনসহ অনেকে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে