শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:০২, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন), চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক কার্যালয় নোয়াখালী সুবর্ণচর শাখা সেমিনারটি পরিচালনা করে। এতে লক্ষ্মীপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটনের নোয়াখালীর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম সেমিনার সঞ্চালনা করেন।
ড. নুর আলম সিদ্দিকী প্রবন্ধে সুষম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অতিরিক্ত শর্করা খাদ্য এড়িয়ে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। খাদ্য সঠিক সময়ে খাওয়া গুরুত্বপূর্ণ—সকাল ৮টায় নাস্তা, দুপুর ১-২টায় দুপুরের খাবার এবং রাত ৮টায় রাতের খাবার। খাবারের পর ভরা পেটে অতিরিক্ত পানি পান এড়িয়ে চলা উচিত। এছাড়া সুস্থ থাকার জন্য শিশুদের দৈনিক ১১-১৪ ঘণ্টা, কিশোর-কিশোরীদের ৯-১১ ঘণ্টা এবং প্রাপ্তবয়স্কদের ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে