শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৫
লাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ছবি: ঢাকা এক্সপ্রেস
তিনি আরো বলেন, ‘১৯৭৩ সালে ভোট চুরির মধ্য দিয়ে এই রাজনীতির সূচনা। এরপর শুরু হয় সম্পদ চুরি। সেই চোরের খনি থেকেই সরকার গঠনের পথ তৈরি হয়।’ তার দাবি, ‘বাপ চোরের খনি আবিষ্কার করেছিলেন, আর মেয়ে শেখ হাসিনা ডাকাতের খনি আবিষ্কার করেছেন।’
আকন অভিযোগ করেন, ‘জনগণের টাকা, কৃষক-শ্রমিকের অর্থ লুণ্ঠন করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। হাসিনার একজন পিয়নও এখন ৪০০ কোটি টাকার মালিক। কিন্তু এই স্বপ্ন আর থাকবে না। দেশের জনগণ এই ক্ষমতার দম্ভ চূর্ণ করে দেবে।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব বক্তব্য দেন তিনি। সমাবেশটি অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচি হয়।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়, যা মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।
আকন আরো বলেন, ‘তিনটি মৌলিক বিষয়ের বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এবি পার্টি—সবাই একসাথে কাজ করছি। ৫৩ বছরে যারা বাংলাদেশকে জঞ্জালে পরিণত করেছে, সেই জঙ্গল পরিষ্কার করে আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়তে চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মো. ইমরান হোসাইন নূর ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইন। সঞ্চালনা করেন মাওলানা ইউসুফ আল মাহমুদ।
আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মহিউদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি লোকমান হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নূর মোহাম্মদ, হেফাজতে ইসলামের জেলা প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলনের জেলা সভাপতি মোখলেছুর রহমান এবং ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মদ ইউনুস খান।
ঢাকা এক্সপ্রেস/ইউকে