শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:০৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে কণ্ঠসংগীত, যন্ত্রসংগীত, নাটক, আবৃত্তি, লোকসংস্কৃতি, যাত্রাশিল্প ও চারুকলা বিষয়ে অবদান রাখা শিল্পীরা রয়েছেন। অনুষ্ঠানের শুরুতে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজীব কুমার সরকার বলেন, শিল্পীদের প্রাপ্য সম্মান না দেওয়া একটি বড় অন্যায়। আমরা সেই ভুল করতে চাই না। বরং চাই প্রতি বছর নিয়মিতভাবে গুণী শিল্পীরা শিল্পকলা একাডেমি সম্মাননা পান।
পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
ঢাকা এক্সপ্রেস/ইউকে