শিরোনাম
মাদারীপুর
প্রকাশ: ১৯:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
সাংবাদিক শাহাদাত হোসেন হিরু নাগরিক টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মামলাটি ২০২৩ সালের ভেদরগঞ্জ থানার জিআর ৬৫/২৩ নম্বরে রেকর্ড করা হয়েছিল।
এর আগে সিআইডি ফরেনসিক তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। কিন্তু মামলার অভিযোগের সঙ্গে কোনো প্রমাণ মিল না পাওয়ায় আদালত তাকে খালাস দেন। বাদী পক্ষ রিভিশন মামলা দায়ের করলেও চলতি বছরের ১৮ মে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই আবেদনও খারিজ করে দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর মাসে কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে বাদী আশিকুর রহমান রিদয়ের নামে ব্যক্তিগত অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাংবাদিক হিরুসহ দু’জনকে আসামি করা হয়।
খালাস পাওয়ার পর সাংবাদিক হিরু বলেন, “এটি ছিল একটি সাজানো ও ষড়যন্ত্রমূলক মামলা। প্রায় দেড় বছর আমি হয়রানি, মানসিক কষ্ট ও আর্থিক ক্ষতির শিকার হয়েছি। বাদী পূর্ব শত্রুতার জেরে আমাকে টার্গেট করেছিলেন, যাতে আমি চাকরিচ্যুত ও মানহানি হই।”
তার আইনজীবী এডভোকেট কামরুল হাসান শাহালম বলেন, “বাদীর অভিযোগের কোনো ভিত্তি আদালতে প্রমাণিত হয়নি। ফরেনসিক রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণ না থাকায় আদালত মামলাটি খারিজ করেন। রিভিশন করেও বাদী কোনো ফায়দা নিতে পারেননি।”
এস কে