ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক 

ছবি: ঢাকা এক্সপ্রেস

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫) আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক বিল্লাল হোসেন গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সিনিয়র সদস্য। 

লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। অভিযানকালে বিল্লাল হোসেনের কাছ থেকে একটি একনলা এলজি অস্ত্র উদ্ধার করি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন