ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, ৩ আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৫, ১৯ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে ওষুধের দোকানে মদ বিক্রি, ৩ আটক

ছবি: ঢাকা এক্সপ্রেস

লক্ষ্মীপুরে অবৈধভাবে ওষুধের দোকানে মদ বিক্রির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করেছে। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়েছে। অভিযানটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর মডেল থানা রোড এলাকায় প্রথমে জয় ফার্মা নামের ওষুধের দোকানে এবং পরে দোকানের পেছনের বাসায় পরিচালনা করা হয়।

আটকরা হলেন কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও কর্মচারী শ্রীধাম বাছার। কিশোর সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। জয় তার ছেলে, আর শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচর এলাকার মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।

সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, কিশোর কুমার দীর্ঘদিন ধরে থানা রোড এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করছিল। বাড়ির সামনেই ওষুধের দোকানে মদ রাখা ও বিক্রি করা হতো। অভিযানের মাধ্যমে তাদের হাতেনাতে ধরা হয়েছে। আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন