শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭:২১, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবীর উপস্থিতিতে টাকার মালিক আব্দুল হাকিমের হাতে টাকা হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, রবিবার দুপুরে ব্যবসায়িক কাজে যমুনা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন আব্দুল হাকিম। ব্যাংক থেকে বের হওয়ার সময় ভুলবশত ৪৪ হাজার টাকা পড়ে যায়। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী টাকাগুলো দেখতে পান এবং আশপাশের মানুষদের প্রকৃত মালিককে খুঁজে দেওয়ার আহ্বান জানান। কিছুক্ষণ পর আব্দুল হাকিম সংবাদ পেয়ে সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে থানায় গিয়ে তার টাকা ফিরে পান।
টাকা ফিরে পেয়ে আব্দুল হাকিম বলেন, দুপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি। বের হওয়ার সময় টাকা পড়ে যায়। পরে জানতে পারি পুলিশ সার্জেন্ট সোহাগ ভাই টাকা পেয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করে টাকা হাতে পাই। এতে আমি অনেক খুশি। দোয়া করি, আল্লাহ তাকে ভালো রাখুন।
পুলিশ সার্জেন্ট সোহাগ চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় টাকা দেখার পর নিজের কাছে রাখি। পরে প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ হলে থানায় নিয়ে গিয়ে ওসি স্যারের মাধ্যমে বুঝিয়ে দিই। তিনি খুব খুশি হয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী বলেন, পুলিশ সবসময় জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে। সার্জেন্ট সোহাগ চৌধুরীর কারণে বাংলাদেশ পুলিশ গর্বিত। তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত।
ঢাকা এক্সপ্রেস/ইউকে