ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

শেরপুরে মুক্তিজোটের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শেরপুরে মুক্তিজোটের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

আহ্বায়ক মো. আবু রাশেদ রুবেল, সদস্য সচিব মিনহাজুল ইসলাম। ছবি: ঢাকা এক্সপ্রেস

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট শেরপুর জেলার জন্য নতুন জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। মো. আবু রাশেদ রুবেল আহ্বায়ক এবং মিনহাজুল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ১০ সদস্য অন্তর্ভুক্ত।

শেরপুর জেলা আহ্বায়ক মো. আবু রাশেদ রুবেল চিঠি পাওয়ার পর মুক্তিজোটের কেন্দ্রীয় সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মো. শাহজামাল আমিরুলকে অভিনন্দন জানান এবং বলেন, আমাকে দেওয়া দায়িত্ব আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে পালন করার চেষ্টা করব এবং সংগঠনকে এগিয়ে নিতে কাজ করে যাবো।    

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মুক্তিজোটের কেন্দ্রীয় কমিটির অনুমোদিত চিঠিতে এই জেলা আহ্বায়ক কমিটি স্বীকৃতি পেয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মাহফুজ আহম্মেদ এবং সদস্য হিসেবে মো. হেলাল ফকির, মো. শাহিনুর ইসলাম, মো. হারুন অর রশিদ, মো. খোবায়েদ ইসলাম, মাজেদুল হাসান সৌরভ, শ্রী প্রাণকান্ত বর্মন ও মো. আতিক সরকার অন্তর্ভুক্ত হয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘোষিত জেলা আহ্বায়ক কমিটি ক্রমান্বয়ে জেলাভুক্ত বিভিন্ন উপজেলার জন্যও কমিটি গঠনের দায়িত্ব পালন করবে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন