শিরোনাম
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
আদালতের তথ্য ও মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর ইলিয়াস শিকদার সেনেরচর এলাকায় পারিবারিক বিরোধের জেরে আলেয়া বেগমকে হত্যা করে মরদেহ ঘরের বারান্দার মাটিতে পুঁতে রাখেন। ১ ডিসেম্বর স্থানীয় গ্রাম পুলিশ হাচেন আলী বিষয়টি জাজিরা থানা পুলিশকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। ৩ ডিসেম্বর জাজিরা থানার এসআই নিজাম উদ্দিন বাদী হয়ে ইলিয়াস শিকদার ও সতীন রত্না বেগমসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু জানান, দণ্ডপ্রাপ্ত ইলিয়াসকে স্ত্রী হত্যার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড এবং লাশ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য আসামী রত্না বেগমসহ বাকিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে