শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৪:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম হলেও ফরিদপুর অনেক দূরে। শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক কাজসহ সব ধরনের কার্যক্রম ঢাকার সঙ্গেই সম্পৃক্ত। তাই ঢাকার সঙ্গে সম্পর্ক অটুট রাখতে চায় শরীয়তপুরবাসী, ফরিদপুর বিভাগে যুক্ত হতে নয়।
আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রস্তাবিত বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে তারা কঠোর আন্দোলনে নামবেন। এ লক্ষ্যে আন্দোলনের রোডম্যাপও নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ. এম. জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা জানান, দাবি পূরণ না হলে পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, গণসংযোগ, সংহতি কর্মসূচি, কর্মবিরতি ও গণসমাবেশের মতো কর্মসূচি দেওয়া হবে। আর তাতেও সমাধান না হলে আরও কঠোর আন্দোলনে নামতে তাঁরা বাধ্য হবেন।
ঢাকা এক্সপ্রেস/ইউকে