ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

ঢাকা থেকে অপহরণ, নওগাঁয় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৬:০৫, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:০৮, ১ অক্টোবর ২০২৫

ঢাকা থেকে অপহরণ, নওগাঁয় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

অপহরণকারী পলাশ । ছবি ঢাকা এক্সপ্রেস

ঢাকার শাহ্ আলী এলাকা থেকে নাবালিকা গার্মেন্টস কর্মীকে অপহরণ করে নওগাঁয় নিয়ে আটকে রাখার ঘটনায় অপহরণকারী পলাশকে আটক করেছে র‍্যাব-৫।

বুধবার (১ অক্টোবর) মান্দা উপজেলার চক গোপাল ফকিরপাড়া এলাকা থেকে র‍্যাব-৫ এর একটি টিম অপহরণকারী পলাশ (২২) কে আটক করে। সেসময়ই ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটককৃত পলাশ (২২) নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন কামালপুর এলাকার হাবিল উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, ‘নিখোঁজ ভিকটিমকে অপহরণকারী পলাশ ঢাকার শাহ্আলী থানাধীন একটি গার্মেন্টসে চাকুরী করার সুবাদে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল।’ এ প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮টার সময় গার্মেন্টস ছুটির পর অপহরণকারী পলাশ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে শাহ্ আলী থানায় ভিকটিমের মা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।’

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন