শিরোনাম
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪২, ২ অক্টোবর ২০২৫
আটককৃত চার আসামি। ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালায়।
অভিযানে ভিসা প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামী মো. মনোয়ার হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার সহযোগী হাসিনুর ইসলাম (৩০), জোবাইদুল ইসলাম (২৮) এবং শাহিন মিয়া (৩৩) কে আটক করা হয়। এসময় মনোয়ার হোসেনের হাফ প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে রাখা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ তালিকা মূলে রাত্রি ১০টা ৩০ মিনিটে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, ‘আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় এফআইআর নং-০১, তারিখ- ০২/১০/২০২৫, জিআর নং-২৬৬/২০২৫ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।’
ঢাকা এক্সপ্রেস/এসএইচ