ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০২, ৪ অক্টোবর ২০২৫

কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত ৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় টানেলের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল জানান, ‘পতেঙ্গা থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল বাসটি। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে তিন থেকে চারজন যাত্রী আহত হন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয় এবং সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, দুর্ঘটনায় টানেলের কোনো স্থায়ী ক্ষতি হয়নি এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল আলম জানান, ‘টানেলের ভেতরে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো আইনি অভিযোগ দায়ের করেননি।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন