শিরোনাম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৫:৪৬, ৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৫:৪৮, ৫ অক্টোবর ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.০৬ মিটার, যা বিপদসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল থেকে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চলে মানুষজন পানিবন্দি হয়ে পড়েছেন এবং চলাচলের রাস্তাঘাটও প্লাবিত হয়েছে। তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারীরা বন্যা ও নদীভাঙন আতঙ্কে ভুগছেন।
তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ছয়টি ইউনিয়নের ৮–১০টি চর, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারী উপজেলার চর গোবর্ধন ও মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ শুরু করেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের লেভেল পরিমাপক নুরুল ইসলাম জানান, পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আরো বৃদ্ধি পেতে পারে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খোলা রয়েছে।
ডিপিবি নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/ইউকে