ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

শরীয়তপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮:৪৫, ৬ অক্টোবর ২০২৫

শরীয়তপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা

ছবি: ঢাকা এক্সপ্রেস

শরীয়তপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। এসময় সরকারি দম্পতরের কর্মকর্তা ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনমূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন।’

জেলার ৬ উপজেলা ও ৬ পৌরসভায় আগামী ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে। এটি চলবে ১৮ দিন।

প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কার্যক্রম চলবে। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন