ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

সাংবাদিকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৫৯, ৬ অক্টোবর ২০২৫

সাংবাদিকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকগণ। ছবি: ঢাকা এক্সপ্রেস

সারাদেশে সাংবাদিকের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় ও সঠিক সংবাদ প্রকাশ করায় সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ, এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি আইয়ুব খানের ওপর হামলা এবং বাগেরহাটের দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এছাড়া সারাদেশেই প্রতিনিয়ত সাংবাদিকের ওপর হামলা ও হত্যা মতো ঘটনা ঘটছে। এই ন্যাকারজনক ঘটনাগুলোতে যারা জরিত তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া সাংবাদিক নির্যাতন বন্ধ করতে দ্রুত প্রদক্ষেপ নিতে হবে।

এসময় বাসস শরীয়তপুর প্রতিনিধি মজিবুর রহমান, আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার, সংগ্রামের প্রতিনিধি কেএম মকবুল হোসেন, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, চ্যানেল২৪ টিভি প্রতিনিধি নুরুল আমীন রবিন, এখন টিভি ও বাংলাদেশ বেতার প্রতিনিধি কাজী মনিরুজ্জামান মনির, সময় নিউজের প্রতিনিধি বিএম ইশ্রাফিল, ইনডিপেনডেন্ট টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মো. ছগির হোসেন, ডিবিসি প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি এসএম শাকিল, সমকাল প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ২৪ টিভি প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস, স্টার নিউজের প্রতিনিধি মিরাজ সিকদার, কালেরকন্ঠ প্রতিনিধি শরিফুল আলম ইমন, ডেইলি স্টারের প্রতিনিধি জাহিদ হাসান রনি, দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ, আমার দেশ প্রতিনিধি আল আমিনসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঢাকা এক্সপ্রেস/এসএইচ

আরও পড়ুন