ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

শরীয়তপুরের কীর্তিনাশায় দুইশিশুসহ নৌকাডুবি

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৪, ১৩ অক্টোবর ২০২৫

শরীয়তপুরের কীর্তিনাশায় দুইশিশুসহ নৌকাডুবি

২০ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকা । ছবি: ভিডিও থেকে নেওয়া

২০ জন যাত্রী নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় নদীতে দুইশিশুসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার উপজেলার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নড়িয়া কীর্তিনাশা নদী পাড় হচ্ছিল। এসময় পাশ দিয়ে বাল্কহেড যাচ্ছিল, তখন বাল্কহেডের ঢেউয়ে নৌকাটি যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অতিরিক্ত যাত্রী নেয়ায় নৌকাটি ডুবে যায় বলে জানান ইউএনও।

স্থানীয় সূত্র জানায়, নড়িয়া-জাজিরা কীর্তিনাশা নদীর ওপর দীর্ঘদিন ধরে 'ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর' কাজ চলমান রয়েছে। তাই নদীতে পারাপারের জন্য  নৌকা ও ট্রলার দিয়ে মানুষ চলাচল করছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনের।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন