ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৮ জমাদিউস সানি ১৪৪৮

নেত্রকোণায় স্বামীর বিষপানে ফাঁসিতে ঝুললেন স্ত্রী

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ: ১৫:৩৪, ১৪ অক্টোবর ২০২৫

নেত্রকোণায় স্বামীর বিষপানে ফাঁসিতে ঝুললেন স্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

ঝগড়া-ঝাটি থাকলেও স্বামীর বিষপানের খবর সইতে পারলেন না স্ত্রী। তড়িঘড়ি ঘরে গিয়ে নিজেও ঝুলে পড়লেন ফাঁসিতে।

নেত্রকোণার ভারতীয় সীমান্ত উপজেলা দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের বসুনকোনা গ্রামে সোমবার (১৩ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে স্ত্রী বকুলা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে স্বামী হাসান উল্লাহকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 
 
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। সোমবার বিকালে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে একপর্যায়ে স্বামী হাসান উল্লাহ বাড়িতে থাকা কীটনাশক পান করেন। স্বজনরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই খবরে স্ত্রী বকুল আক্তার মনের দু:খে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসান উল্লাহ চিকিৎসাধীন আছেন। 

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

আরও পড়ুন